শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

প্রতিবেশীর বাড়িতে ডেকে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা

ডেস্ক নিউজ   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৬২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতিবেশীর বাড়িতে ডেকে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাবেক স্ত্রী আঁখি আক্তারকে (২৬) গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন স্বামী রুবেল। পরিকল্পিতভাবে প্রতিবেশীর বাড়িতে ডেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সোনারগাঁয়ের মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকার মুসলেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

সাবেক স্বামী রুবেল মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে। নিহত আঁখি আক্তার বন্দর উপজেলার বাদুরী এলাকার নজরুল ইসলামের মেয়ে।

হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে আঁখির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রুবেলের প্রতিবেশী নিপা আক্তার বলেন, মঙ্গলবার সকাল ১০টার রুবেল তার সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসেন। তারা জানান দুইজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা কথা বলে মীমাংসা করবেন। সেজন্য তাদের আমার ঘরে বসতে দিতে হবে। আমি প্রতিবেশী বিধায় তাদের ঘরে বসতে দিয়ে বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমে প্রবেশ করার সময় কিছু বুঝে উঠার আগেই রুবেল আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে যান। পরে রুমে গিয়ে দেখি আঁখির গলাকাটা মরদেহ পড়ে আছে। এ ঘটনায় আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়ি। পরে মোগরাপাড়া বাজারে গিয়ে রুবেলের বাবা মফিজুলকে বিষয়টি জানাই। এরপর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানাই।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোনারগাঁয়ের বাড়ি মজলিশ এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানতে পেরেছি সাবেক স্বামী প্রতিবেশীর ঘরে ডেকে আঁখিকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. খোরশেদ আলম বলেন, নিহত আঁখি ও তার সাবেক স্বামী রুবেল সকাল ১০টার দিকে তাদের প্রতিবেশী নিপার বাসায় যান। তারা নিপার ঘরে কথা বলার সুযোগ চান। নিপা তাদের কথা বলার সুযোগ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান রুবেল। কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস