বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুলাউড়া ইউপি চেয়ারম্যান আতিক

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুলাউড়া ইউপি চেয়ারম্যান আতিক

১৫ সেপ্টেম্বর কয়েকটি পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে ‘কুলাউড়ায় কর্মধা ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে অভিযোগ প্রমাণিত’ সহ নানা শিরোনামে ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক।

প্রতিবাদে তিনি বলেন, ‘প্রকাশিত প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত। জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির জন্য এটা অত্যন্ত সম্মানহানিকর। তিনি বলেন, আমি কখনোই চাঁদা আদায়ের প্রশ্নই আসে না। আমি প্রতিনিয়ত জনগনের সেবা ও ইউনিয়নের জন্য বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সরাসরি পরিচালনা করার নিমিত্তে বিভিন্ন সময় কট্টোর ভূমিকা পালন করে আসছি। আমি জনপ্রতিনিধি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নে ভূমিকা পালন করে আসছি। এতে স্থানীয় একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, হামরেজ বারে নামে একজন স্থানীয় মৌলভীবাজার আদালতে পিটিশন মামলা (নং ৫৭/২০১৯ (কুলাউড়া) দায়ের করেন। ওই মামলায় আমার নির্বা‌চিত এলাকার ইউ‌পি সদস্য হো‌সেন আলী‌কে প্রধান অ‌ভিযুক্ত ক‌রে মোট ৮জন‌কে বিবাদী করা হয়। আদালতের নির্দেশে পিবিআই এই মামলার তদন্ত ভার পায়। কিন্তু চাঁদাবাজির অভিযোগের ঘটনায় পিবিআই সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়। বিষয়টি যেহেতু আদালতের বিষয় তাই আমরা আইনিভাবে প্রতিবেদনের বিরুদ্ধে আপিল করবো। মামলা নিষ্পত্তি হওয়ার আগে কাউকে অপরাধী বলা কতটা যুক্তিসঙ্গত? অভিযোগের প্রধান আসামীসহ ৭ জনের নাম বাদ দিয়ে শুধুমাত্র আমার নামোল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় প্রমানিত হয় যে ইহা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন।

প্রিয় গণমাধ্যম কর্মী ভাইদের অবহিত করছি যে, সরকারের রিজার্ভ বন বিভাগকে রক্ষা করতে আমি বনখেকোদের ষড়যন্ত্রের শিকার হয়েছি। সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহবান বিষয়টি পুনঃবিবেচনা করে প্রতিবেদন প্রকাশ করবেন। একটি কুচক্রী মহল আমাকে হেয়প্রতিপন্ন ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রতিবেদকের কাছে ভুয়া তথ্য প্রদান করেছে। কর্মধা ইউনিয়নবাসী আমাকে ব্যক্তিগতভাবে জেনেশোনেই তাঁদের মহামূল্যবান রায় দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন এবং আগামীতেও এসকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ।’

(এম এ রহমান আতিক)
চেয়ারম্যান, কর্মধা ইউনিয়ন পরিষদ।
কুলাউড়া,মৌলভীবাজার।
মোবাইল নং- ০১৭১২২৭৮৮১১

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস