শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

পুড়ে যাওয়া বস্তিতে কেউ চাপা পড়েছে কি-না সেজন্য চলছে সার্চিং

নিউজ ডেস্ক   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুড়ে যাওয়া বস্তিতে কেউ চাপা পড়েছে কি-না সেজন্য চলছে সার্চিং

রাজধানীর মিরপুর সেকশন-৭ এ চলন্তিকার মোড়ে অগ্নিকাণ্ডে বস্তির প্রায় সাড়ে ৫শ’ থেকে ৬শ’ ঘর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার পরিবার। এখন সার্চিং চলছে। আগুনের ঘটনায় কেউ নিখোঁজ কিংবা চাপা পড়ে রয়েছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে।

শনিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডস্থলে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

তিনি বলেন, এখানে আমাদের তিনটি ইউনিট সার্চিং এ কাজ করছে। বস্তিতে লাগা ভয়াবহ আগুন সাড়ে তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নির্বাপিত হয় রাত দেড়টার দিকে।

তিনি আরও বলেন, বস্তির অধিকাংশ ঘর টিনশেড কাঁচা ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। এখন পর্যন্ত আগুনে আহত চারজন। তারা হলেন, কবির (৩৫), হাবিব (১৯), রফিক ও শরিফ। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউই দগ্ধ কিংবা গুরুতর আহত হননি।

এর আগে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণ কান্তি শিকদার বলেছেন, আপনারা জানেন ৭টা ২২ মিনিটে আগুন লাগে। ৭টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিস আসছে। আগুনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি।

Rupnogor2

রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, মিরপুরের রূপনগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা, আহার ও বাসস্থানসহ সবধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ মুহূর্তে প্রথম কাজ আগুন নিয়ন্ত্রণে আনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতদৃষ্টিতে কেউ আগুন লাগিয়ে নাশকতা করেছে, এমনটা মনে হচ্ছে না।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই এ বস্তিবাসীর জন্য বাউনিয়া বাঁধে ফ্ল্যাট নির্মাণ করেছেন। তাদের সেখানে যাওয়ার কথা।

তিনি বলেন, এই মুহূর্তে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা প্রদান করা অন্যতম কাজ। তাছাড়া যাদের ঘর-বাড়ি পুড়ে গেছে, তারা জানেন না এখন বা আগামীকাল তারা কি খাবেন, কোথায় থাকবেন। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর জন্য চিকিৎসা, আহার, বাসস্থান সব ধরনের সহযোগিতা প্রদান করবে সিটি কর্পোরেশন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস