শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক
Advertise with us

পুলিশ সুপারের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার ভাটেরা পুলিশ ফাঁড়ি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ সুপারের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার ভাটেরা পুলিশ ফাঁড়ি

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদের ঘোষণার একদিনের মধ্যেই কুলাউড়ার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে শুরু হয়েছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভাটেরা ইউনিয়ন পরিষদের পাশে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে ডাকাতি, চুরি ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ শহর থেকে সেখানে যেতে ৪০-৪৫ মিনিটের বেশি সময় লেগে যায়। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই ইউনিয়নের মানুষের দাবি ছিল সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার। যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যেতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করতে পারে।

গত বুধবার কুলাউড়া থানা আয়োজিত পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে মাদক, ইভটিজিং, গণসচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ে মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম এর সাথে এক মতবিনিময় সভায় ভাটেরার সচেতন মহল ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার মো. ফারুক আহমদ ভাটেরায় পুলিশ ফাঁড়ির প্রতিশ্রুতি দেন। এর পরদিন সন্ধ্যায় ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পুলিশ ফাঁড়ি স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, স্যারের নির্দেশে দ্রুত ভাটেরায় পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। ভাটেরা পুলিশ ফাঁড়িতে একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শকসহ মোট ১০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ ফাঁড়ি স্থাপন হওয়ায় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস