বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

পরিবেশ অধিদফতরের অভিযানে ১২৬ টন পলিথিন জব্দ

নিউজ ডেস্ক   |   বুধবার, ৩১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিবেশ অধিদফতরের অভিযানে ১২৬ টন পলিথিন জব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, গত ছয় ম‌াসে পরিবেশ অধিদফতরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। মোট ১২২টি অভিযানে ৪৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নিষিদ্ধ ঘোষিত পলিথিন, শপিং ব্যাগ বন্ধে সারাদেশে ৮টি টাস্কফোর্স কাজ করছে।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পরিবেশ রক্ষায় জনসচেতনতা’ বিষয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নিষিদ্ধ সত্ত্বেও এখনো পলিথিনের ব্যবহার হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা দরকার।

পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী পরিবেশ মন্ত্রণালয়ের ভুল ক্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের ইতিবাচক খবর তুলে ধরার আহ্বান জানান। এছাড়া কোরবানির ঈদে পরিবেশ সম্মতভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য জনগণকে অনুরোধ করেন তিনি।

মতবিনিময় সভায় বিসিজেএফ সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস