সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

নুসরাত হত্যা: মামলার মূলপর্ব শেষ, মঙ্গলবার শুরু যুক্তিতর্ক

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নুসরাত হত্যা: মামলার মূলপর্ব শেষ, মঙ্গলবার শুরু যুক্তিতর্ক

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষ্য প্রমাণ পর্ব শেষ হয়েছে। সোমবার আদালতে ১৬ আসামীকে ৩৪২ ধারায় সরাসরি ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার মূলপর্ব শেষ হয়।

সকালে আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের আদালতে বাদি ও মামলার তদন্ত কর্মকর্তার পুনরায় জেরা করা হয়। আদালত সন্তান সম্ভবা আসামী কামরুন নাহার মনিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। বুধবার থেকে বাদি বিবাদী পক্ষের যুক্তিতর্কের তারিখ ধার্য করেছে আদালত।

সকালে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে মামলার বাদি নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ও মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহ আলমকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবী। জেরা শেষে আদালত ফৌজদারী দণ্ডবিধির ৩৪২ ধারায় আসামিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই পর্ব শুরু করেন। আদালত প্রত্যেক আসামিকে পৃথক পৃথকভাবে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। প্রত্যেক আসামিকে পিপি হাফেজ আহাম্মদ তার কৃতকর্ম, অপরাধ, ১৬৪ ধারায় জবানবন্দি, স্বাক্ষীদের বক্তব্য ও নুসরাত হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ বর্ণনা করেন। প্রথমেই মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্যদের বক্তব্য ও প্রমাণ বর্ননা করেন পিপি। এভাবে এক এক করে প্রত্যেক আসামিকে তার অপরাধের বর্ণনা শুনান। পরে বিচারক প্রত্যেক আসামির কাছে তার বক্তব্য জানতে চান। আসামিদের বক্তব্যের পর আসামিকে ৩-৪টি প্রশ্ন করেন করেন বিচারক। তিনি জড়িত কি-না, নুসরাতের মৃত্যু কিভাবে হয়েছে বলে তিনি মনে করেন। কেন তাকে আসামি করা হয়েছে। আদালত এ সময় বলেন, আসামিদের বক্তব্যের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।

নির্যাতনের অভিযোগ: আদালতে প্রত্যেক আসামি নিজেকে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। আসামিদের কয়েকজন অভিযোগ করেন, পিবিআই নির্যাতনের মাধ্যমে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তি আদায় করেছে।

সিরাজ দাবি করেন, তার সঙ্গে কারাগারে থেকে কোন আসামি সাক্ষাত করেননি, তিনি কাউকে হত্যার নির্দেশ দেননি, পিবিআই বৈদ্যুতিক শকসহ শারীরিক নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে। তিনি নিজেকে নির্দোষ বলে নুসরাতকে নিজের মেয়ের মতো দাবি করে তার হত্যার বিচার চেয়ে সাফাই সাক্ষী দিবেন না জানিয়ে লিখিত বক্তব্য আদালতে পেশ করেন।

এরপর পিপি আসামি নুর উদ্দিনের অপরাধ বর্ননা করে তার বক্তব্য জানতে চাইলে সে জানায়, তাকে গ্রেফতারের পর স্বীকারোক্তি আদায়ের জন্য ঢাকা পিবিআই সদর দপ্তরে তার উপর দুই দিন ধরে শারীরিক নির্যাতন চালায়। এ সময় তাকে বৈদ্যুতিক পাখার সাথে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখে, বৈদ্যুতিক শক দেওয়া দেয়। স্বীকারোক্তি আদায় করতে ব্যার্থ হয়ে তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ক্রসফায়ারের ভয় দেখায়। তাকে ফেনীর আদালতে এনে পিবিআই কর্মকর্তার উপস্থিতিতে ম্যাজিষ্ট্রেট তার কাছে লিখিত কাগজে স্বাক্ষর দিতে বলেন। সে নিজেকে নির্দোষ বলে স্বাক্ষর দিতে অস্বীকার করলে ম্যাজিষ্ট্রেট তাকে লাথি দিয়ে ফেলে দিয়ে পুনরায় রিমান্ডে দেওয়ার ভয় দেখায়। পরে বাধ্য হয়ে ম্যাজিষ্ট্রেটের লিখিত কাগজে স্বাক্ষর করেন। সে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দিবে না জানিয়ে আদালতে লিখিত বক্তব্য জমা দিয়ে ন্যায় বিচার প্রার্থনা করেন।

আসামী কামরুন নাহার মনি আদালতকে জানায় সে ঘটনার সময় ৫ মাসের গর্ভবতী ছিলেন, পিবিআই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে স্বীকারোক্তি প্রদানের জন্য শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে। তার উপর নির্যাতন দেখে সহ্য করতে না পেরে হেফাজতে থাকা অপর আসামি যোবায়ের তাকে মনির পরিবর্তে নির্যাতনের জন্য পিবিআই কর্মকর্তার কাছে অনুরোধ জানায়। একপর্যায়ে তার পেটে লাথি মেরে গর্ভ নষ্টের ভয় দেখিয়ে তাদের লিখিত কাগজে স্বাক্ষর আদায় করেন।

আসামিরা তাদের এ বক্তব্য লিখিতভাবেও আদালতে দাখিল করেন। কয়েক আসামিকে এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। আদালত আসামিদের দাখিল করা আবেদন গ্রহণ করেন ও বক্তব্যের সারবস্তু লিপিবদ্ধ করেন।

পিপি হাফেজ আহাম্মদ জানান, আসামিদের জিজ্ঞাবাদ শেষে আদালত আগামী বুধবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। পিপি আরও জানান, এ মামলার সাক্ষ্য গ্রহণ, জেরা ও ৩৪২ ধারায় কার্যক্রমের সমাপ্তির মাধ্যমে মূল পর্ব শেষ হয়েছে। বুধবার আসামিদের কথোপকথনের রেকর্ড আদালতে প্রদর্শনের পর শুরু হবে বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিকর্ত। যুক্তিতর্ক শেষ হলে রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত। গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় একদল দূর্বৃত্ত নুসরাত জাহান রাফির শরীরে আগুন দিলে তার শরীর ঝলসে যায়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পিবিআই ১৬ জনকে আসামী করে আদালতে চার্জশিট প্রদান করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস