বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

নিষেধাজ্ঞা উপেক্ষা: সিলেটের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

  |   সোমবার, ১৭ মে ২০২১   |   প্রিন্ট   |   ৪১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষেধাজ্ঞা উপেক্ষা: সিলেটের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

নিজস্ব প্রতিবেদক :: করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটসহ সারা দেশে সব পর্যটন কেন্দ্র ও বিনোদনপার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ঈদুল ফিতরের ছুটিতে এই নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাস্তা থেকে গাড়ি ফিরিয়ে দিয়েও পর্যটকদের ভিড় কমাতে পারছে না প্রশাসন। স্বাস্থ্যবিধি না মেনে এমন ঘোরাঘুরিতে সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে সচেতন মহল। ঈদের দিন বিকাল থেকে সিলেটের লাক্কাতুড়া ও মালনীছড়াসহ শহরতলির সবকটি চা বাগানে ঢল নামে পর্যটকদের। সপরিবারে বেড়াতে যান অনেকেই। সব বয়েসী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চা বাগানগুলো।

বেড়াতে আসা লোকজনের বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। বালাই ছিল না সামাজিক দূরত্ব নিশ্চিতের। অনেকটা বেপরোয়াভাবেই তারা ঘুরে বেড়ান চা বাগানে। গতকাল পর্যন্ত চা বাগানগুলোর দৃশ্য ছিল একই রকম। এদিকে, ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ সাদাপাথর ও বিছানাকান্দিসহ অন্যান্য পর্যটন কেন্দ্রে। জেলার বাইরে গণপরিবহন বন্ধ থাকায় এবার সিলেটের বাইরে থেকে খুব বেশি পর্যটক আসেননি। যারা ঈদের দিন ও পরদিন চা বাগানগুলোতে ঘুরেছেন তারাই ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ছুটেছেন শহরের বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে। ফলে প্রায় সব পর্যটন কেন্দ্রে গতকাল সকাল থেকে পর্যটকদের ভিড় জমে। এই অবস্থায় কিছুটা কঠোর হয় পুলিশ প্রশাসন। জাফলং যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া শুরু করে পুলিশ। এরপরও নানা অজুহাতে ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকেই পৌঁছান পর্যটন কেন্দ্রে।

জাফলংয়ে বেড়াতে আসা নগরীর লামাবাজারের সুজন আহমদ জানান, পরিবারের ৫ সদস্য নিয়ে তিনি মাইক্রোবাসে করে এসেছেন। ঈদের ছুটি কাটাতে একটু আনন্দের জন্য তিনি এখানে এসেছেন। করোনা সংক্রমণের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়াতে আসা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের বন্ধে ছেলেমেয়েদের আব্দার মেটাতে বেড়াতে এসেছেন। তবে চেষ্টা করছেন যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার।’

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, পর্যটকরা যাতে করোনা পরিস্থিতির মধ্যে সিলেটের পর্যটন কেন্দ্রে যেতে না পারেন সেজন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি পর্যটকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্‌বান জানান তিনি।

সৌজন্যে: সিলেটভিউ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস