শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

নিখোঁজের একমাস ৬ দিন পর উঠান থেকে গৃহবধুর লাশ উদ্ধার

  |   বুধবার, ২৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৫০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজের একমাস ৬ দিন পর উঠান থেকে গৃহবধুর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি:: জেলার কমলগঞ্জে নিখোঁজের ১ মাস ৬ দিন পর গৃহবধু সুচিত্রা শব্দকর (৪০) এর লাশ নিজ উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সুবাস বাউরী ওরপে নুনু (৫০) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপোর্দ করে।
বুধবার ২৮ জুলাই দুপুরে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকায় নিজ বাড়ির আঙ্গিনার পাশে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুচিত্রা শব্দকর বাগানের পশ্চিম লাইন এলাকার সুবাস বাউরী ওরপে নুনুর স্ত্রী। এই দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে চলতি বছরের ২২ জুন নিখোঁজ হন সুচিত্রা শব্দকর। ১ মাস ৬ দিন পর বুধবার ২৮ জুলাই সকালে নিহত সুচিত্রার মেয়ে সীমা শব্দকর (২২) এর জেরার মুখে তার বাবা সুবাস একপর্যায় স্বীকার করে কুড়াল দিয়ে আঘাত করে। এতে সুচিত্রার মৃত্যু হলে সে লাশ বাড়ির আঙ্গিনার পাশে লাশ লুকিয়ে পুঁতে রেখেছে। একথা শুনে মেয়েটি চিৎকার শুরু করলে সুবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন সুবাসকে পাত্রখোলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে বাড়িতে এনে গাছের সাথে বেঁধে রেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌছলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে একই ভাবে সুবাস বাউরী ওরপে নুনু পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করে ও লাশ পুঁতে রাখা স্থানটি দেখায়। দুপুর ১টার দিকে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক সুবাস বাউরী পারিবারিক কলেহের জেরে এই হত্যাকাণ্ড ঘটায় বলে জানায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান জানান, নিহত লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরে হয়েছে।

স্থানীয় মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, পারিবারীক কলহের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়। ঘাতক সুবাস বাউরী একজন নেশাখোর ছিল। সব সময় মদ্যপানসহ নানা নেশা জাতীয় পান করত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস