রবিবার ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

নিউইয়র্কে করোনায় ২ সিলেটীসহ আরো ৪ প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ১০ মে ২০২০   |   প্রিন্ট   |   ৬৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে করোনায় ২ সিলেটীসহ আরো ৪ প্রবাসীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ৯ মে শনিবার ২ সিলেটীসহ ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ বছরের এক গৃহবধূও রয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ২১৪ বাংলাদেশির প্রাণ গেল করোনা মহামারিতে।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানান, ময়মনসিংহের সন্তান এবং স্বামী নাজমুস সাকিবের সাথে লং আইল্যান্ডে বসবাসরত তাসমীন নাওয়ার তমা (৩০) দীর্ঘ ২৮দিন করোনার সাথে যুদ্ধ করে হাল ছেড়ে দিলেন ৯ মে শনিবার ভোর রাতে। তিনি ছিলেন স্টোনিব্রুক হাসপাতালে।

অপরদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদের মামা আলতাফ হোসেন লনী মিয়া (৮০) ইন্তেকাল করেন এদিন বিকেল ৬টায় ম্যানহাটানে মাউন্টশিনাই হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছিলেন সিলেটের বিয়ানিবাজারের ঘুনগাদিয়া গ্রামের সন্তান এবং ৫০ বছর আগে এসেছিলেন যুক্তরাষ্ট্রে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানিবাজার সমিতির নেতৃবৃন্দ।

লং আইল্যান্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন সিলেটের সন্তান ও কুইন্সে বসবাসরত মুজাহেদ আলী (৭০)।

দিনাজপুরের সন্তান এবং উডসাইডে বসবাসরত মো. আব্দুল আজিজ (৬৫) ইন্তেকাল করেছেন একইদিন স্থানীয় হাসপাতালে। এর আগেরদিন রাত সাড়ে ১১টায় এস্টোরিয়ায় বসবাসরত সাব্বির এ খান (৬৭) মারা গেছেন মাউন্টশিনাই হাসপাতালে।

নিউইয়র্ক সিটিসহ পুরো রাজ্যে শুক্রবার মারা গেছে মোট ২২৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২১৬ অর্থাৎ একদিনের ব্যবধানে বেড়েছে ১০ জন। স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো প্রেস ব্রিফিংকালে জানান, তবে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমেছে। এ রাজ্যে মোট মারা গেছে ২৬ হাজার ৭৭১। আক্রান্ত হয় ৩ লাখ ৪৩ হাজার ৪০৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ৮৩ হাজার ৩৩৭ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস