বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার ভারতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এম এম ইমরুল কায়েস বলেন, ‘নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শুক্রবার (৭ জুন) ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে তিনি হবেন দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি টানা তিনবার এ পদে থাকলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

এর আগে গতকাল বুধবার বাসসের প্রতিবেদনে বলা হয়, ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এ সময় টানা তৃতীয়বার এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার (নরেন্দ্র মোদি) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত ও ভারতের জনগণ আরও এগিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস