বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৭ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ফজলি আম দিলেন শেখ হাসিনা

সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের ফজলি আম ও ফুল উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমের রাজা খ্যাত রাজশাহীর ফজলি ও ফুল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঠানো হয়েছে।

‘বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুইজন কর্মকর্তা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাইনিং স্ট্রিটে এই আম ও ফল পৌঁছে দেন। এরপর ১০ নং ডাইনিং স্ট্রিটের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে এগুলো গ্রহণ করেন এবং জানান, এই আম ও ফুল বরিস জনসনকে পৌঁছে দেবেন।’

অপরদিকে রানি দ্বিতীয় এলিজাবেথ এবং বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসকেও একই উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

এর আগে এক বার্তায় যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বৃহস্পতিবার বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে আপনি আমার এবং বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ আপনার দেশকে ঐক্য, সমৃদ্ধি ও গতিশীলতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনার নেতৃত্বে যুক্তরাজ্যের জনগণের দৃঢ় আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, যা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিন্ন মূল্যবোধ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠীর কল্যাণের গভীরে প্রোথিত।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সূত্র : বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস