বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

দুই রণবীর নিয়ে খোলামেলা দীপিকা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই রণবীর নিয়ে খোলামেলা দীপিকা

বলিউডে গুজব আছে এক রণবীরকে ভালোবেসে আরেক রণবীরকে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। সে নিয়ে অনেক কথাও হয় চারদিকে। বিষয়টা এড়াতেও পারেন না নায়িকা। কারণ রণবীর সিংকে বিয়ে করলেও রণবীর কাপুরের সঙ্গে তার দারুণ জমজমাট সম্পর্ক।

এবার এক অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখি হয়ে দুই রণবীরকে নিয়ে খোলামেলা উত্তর দিলেন দীপিকা।

ফিল্ম সমালোচক রাজীব মাসান্দ এবং মানি’র ফেস্টিভাল ডিরেক্টর অনুপমা চোপড়ার সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন মানি’র নতুন চেয়ারপারসন দীপিকা পাড়ুকোন।

এই আড্ডার প্রাথমিক ফোকাস দীপিকার সেরা পাঁচটি চরিত্র নিয়ে আলোচনা হলেও কথা প্রসঙ্গে উঠে আসে রণবীর কাপুর এবং রণবীর সিংয়ের প্রসঙ্গ। তাকে জিজ্ঞাসা করা হয় দুই রণবীরের মধ্যে অভিনয় ক্ষেত্রে কী ফারাক আছে বলে তার মনে হয়।

অকপটে দীপিকা জানান, ‘আমি কখনও রণবীর কাপুরকে ওর চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি। এক্ষেত্রে ও খানিকটা আমারই মতো। আমরা একটা দৃশ্যের জন্য ৫০ শতাংশ রিহার্স করি, বাকি ৫০ শতাংশ স্বতঃস্ফূর্তভাবে আসে।’

অন্যদিকে রণবীর সিং নিজের চরিত্র নিয়ে ভীষণই সিরিয়াস। ও যে কোনো চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলে। সে হাঁটা চলা, কথা বলা, গাড়ি ড্রাইভ করা- সবই বদলে যায়। এমনকি পোশাক ও পারফিউমের পছন্দও বদলে যায়।

প্রতি ছয় মাস অন্তর ও যেন এক্কেবারে অন্য মানুষ। ঠিক এই কারণেই আমাদের সম্পর্ক এতদিন টিকে আছে। ওর সঙ্গে থাকলে আমি কখনও বের হই না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস