শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

দালাল ও এজেন্ট ধরাই হবে আমার প্রথম কাজ: মন্ত্রী ইমরান

নিউজ ডেস্ক   |   শনিবার, ২০ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দালাল ও এজেন্ট ধরাই হবে আমার প্রথম কাজ: মন্ত্রী ইমরান

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার ব্যাপারে যে সকল দালাল ও এজেন্ট কাজ করেন তাদেরকে ধরাই হবে আমার প্রথম কাজ। ’

তিনি আরো বলেন, ‘আমি চাই না আমাদের দেশের কোনো মানুষ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে মারা যাক।’ তিনি এ মৃত্যুকে মৃত্যু না বলে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। তিনি দালালদের ব্যাপারে সজাগ থেকে তাদের আইনের হাতে সোপর্দ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ শনিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, আগামী মাসের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে সে দেশের সঙ্গে কথা হয়েছে এবং প্রথম ধাপের কাজ শেষ হয়েছে।

এর আগে মন্ত্রী দুপুর ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, মন্ত্রীর নির্বাচনী এলাকার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, আওয়ামী লীগ নেতা আফতাব আলী কালা, জাহাঙ্গীর আলম, এখলাছুর রহমান, আতাউর রহমান বাবুল, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, অধ্যক্ষ এনামুল হক সরদার, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক শাব্বির আহমদ, উপাধ্যক্ষ শাহেদ আহমদ,ম হানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম, মুহিবুর রহঅমান মেম, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা যুবলীগ নেতা এবাদুর রহমান, সুমন আহমদ, নির্মল দেবনাথ, বাদশা মিয়া, জুয়েল আহমদ ডালিম, আব্দুল খালিক, বদরুল হক, নজির আহমদ, শামীম   আহমদ, নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আমীন আহমদ, মেহেদী হাসান সবুজ,শরীফ আহমদ রুবেল, সাংবাদিক রেজওয়ান শাব্বির, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, জাহিদুল ইসলাম, রাসেল আহমদ ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস