সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লী ভাঙনের মুখে পড়েছে। ইতোমধ্যে পল্লীর কয়েকটি বসতঘর ভেঙে গেছে। দ্রুত গাইডওয়াল নির্মাণ না হলে চলতি বর্ষায় পুরো পল্লী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, চলতি বর্ষা মৌসুমে দফায় দফায় ভারী বৃষ্টিতে সাতছড়ির পাহাড়ি ছড়াগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর প্রভাবে উদ্যানসংলগ্ন ত্রিপুরা পল্লীর ২৪টি পরিবারের চলাচলের একমাত্র সড়কটি ভেঙে পড়েছে। গাইডওয়াল না থাকায় টিলা ধসে কয়েকটি ঘর ছড়ায় বিলীন হয়েছে। আগে থেকেই ভেঙে পড়া একমাত্র যোগাযোগ সেতুটি দুই বছর ধরে চলাচলের অযোগ্য থাকায় পল্লীর সাথে উপজেলা শহরে যাতায়াত কার্যত বিচ্ছিন্ন। স্থানীয়রা ছড়া পেরিয়ে চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। তবে বৃষ্টির সময় সেটি আরো অসম্ভব হয়ে পড়ে।

পল্লীবাসীর ভাষ্য, প্রতিবছর বর্ষায় ভাঙনে তাদের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ বছর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্ত দেববর্মা জানান, আমরা এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসছি, আমাদের জন্ম এখানে মৃত্যুও এখানেই হবে। বারবার দাবি জানানো হলেও প্রশাসেনর পক্ষ থেকে সড়ক সংস্কার কিংবা ভাঙনরোধে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মনে হয় না ত্রিপুরা পল্লীতে আমরা আমাদের অস্তিত্ব ধরে থাকতে পারবো। ইতোমধ্যে পাঁচটি পরিবার গৃহহীন হয়েছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। সরকারের কাছে আমাদের দাবি, মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ত্রিপুরা পল্লীর ভাঙন রোধে বড় ধরনের আর্থিক বরাদ্দ প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা লিখিত আবেদন দিলে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থাসহ ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর বিকল্প আবাসনের বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস