সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

তাজিকিস্তানে এবার ড্র করেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাজিকিস্তানে এবার ড্র করেছে বাংলাদেশ

ড্রয়ে শেষ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি। মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে দেশটির প্রিমিয়ার লিগের দল এফসি কুকটশের কাছে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

আজ (বৃহস্পতিবার) প্রিমিয়ার লিগের আরেক ক্লাব সিএসকেএ পামিরের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ড্র করেছে ১-১ গোলে। আগামী ১০ সেপ্টেম্বর দুশানবেতে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের।

এফসি কুকটশের চেয়ে কিছুটা সহজ প্রতিপক্ষ ছিল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিএসকেএ পামির। জাতীয় ফুটবল দলের সর্বশেষ দুই জয়ের গোলদাতা রবিউল হাসান তৃতীয় মিনিটেই এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু এই এগিয়ে থাকাটা ধরে রাখতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক ক্লাবটি। ২৮ মিনিটে গোল করেছেন মাবাত সোয়েভ।

হার থেকে ড্র। রবিউলের গোল-কোচ জেমি ডে’কে নিশ্চয়ই কিছুটা স্বস্তি দিয়েছেন তার শিষ্যরা। কারণ, গোল করার অভ্যাসটাও দরকার। বাংলাদেশ সর্বশেষ যে দুটি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে সে দুটোতেই গোল করেছেন রবিউল হাসান।

এই তরুণ মিডফিল্ডারের গোলটি ধরে রাখতে পারলে জয়ের সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশন শুরু করতে পারতো লাল-সবুজ জার্সিধারীরা।

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘ই’ গ্রুপে। প্রতিপক্ষ কাতার, ভারত, ওমান ও আফগানিস্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস