বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

ঢাকাস্থ খুলনা জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

  |   শুক্রবার, ০৫ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকাস্থ খুলনা জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি

নিউজ ডেস্ক:: ঢাকায় কর্মরত খুলনা জেলার সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক হয়েছেন জিটিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাজু রহমান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির এক্সিকিউটিভ এডিটর রাহুল রাহা। ১৯ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সহ-সভাপতি পার্থ প্রতিম ভট্টাচার্য (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুয়াজ (খোলা কাগজ), অর্থ সম্পাদক জাকির হোসাইন (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক তরিক ইসলাম (দেশ টিভি), দপ্তর সম্পাদক জোনায়েদ আলী সাকী (সময় নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), নারীবিষয়ক সম্পাদক ফারজানা লাবনী (সাবেক, কালের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আশিক (ডিবিসি) ও জনকল্যাণ সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন (বণিক বার্তা)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (নিউএজ), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), তৌহিদুর রহমান (বাংলানিউজ), হাবিব রহমান (নয়া দিগন্ত), সফিকুল ইসলাম রাসেল (ডেইলি বাংলাদেশ), রাজু আহমেদ (দেশ টিভি) ও তৌফিক মাহমুদ মুন্না (দেশ টিভি)।

এ ছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকবেন- তপন বিস (জনকণ্ঠ), আনোয়ার আল দ্বীন (ইত্তেফাক), রাহুল রাহা (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), দীপ আজাদ (নাগরিক টেলিভিশন), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), সৈয়দ শফি (আজকালের খবর), জাকির হোসাইন (সমকাল) ও এস এম আবু সাইদ (আজকের সংবাদ)।

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা বলেন, এ কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুলনা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এ ফোরাম।

সৌজন্যে: ঢাকাপোস্ট

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস