বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান সিসিক

  |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান সিসিক

সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একের পর এক স্থানে মিলছে এডিশ মশার লার্ভা। এবছর জানুয়ারী থেকে এপর্যন্ত (২৫ জুলাই) ডেঙ্গুতে সিলেটে মৃত্যু না হলেও আক্রান্ত ৩১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও বাসা-বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন ডেঙ্গুরোগী।

এমন অবস্থায় মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে একযোগে চারটি ভ্রাম্যমাণ আদালত নামেছে অভিযানে। কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। অভিযানে মহানগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্তর থেকে ফেঞ্চুগঞ্জ রোড পাঠান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মহানগরীর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের চারটি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। চারটি প্রতিষ্ঠানের সবগুলো হচ্ছে গাড়ির গ্যারেজ। এই চার প্রতিষ্ঠানকে কে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বাড়ির মালিককে সতর্ক করা হয়। এছাড়া এসব লার্ভা ধ্বংস করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস