শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বনাথের কিশোরীর মৃত্যু

নিউজ ডেস্ক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্বনাথের কিশোরীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেটের বিশ্বনাথের কিশোরী ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতা মারা গেছে। টানা ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর সে আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার মিলেনিয়াম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

অস্মিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের বিশিষ্ট কবি, ছড়াকার ও সংগঠক হেনা নুরজাহানের মেয়ে। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে অস্মিতা। অস্মিতার পৈতৃক বাসা ঢাকার আজিমপুরে। সম্প্রতি সে, তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গু আক্রান্ত হয়। তাদেরকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে অস্মিতাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে।

অস্মিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মামা বিশ্বনাথের কামালপুর গ্রামের ছাত্রনেতা হিমেল আহমেদ জানান, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেটে নিয়ে আসা হবে৷ এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হজরত শাহজালাল রহ. দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে তার লাশ বিশ্বনাথে নিয়ে আসা হবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস