বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

টাকা নয়, সম্রাটের একমাত্র নেশা জুয়া: দ্বিতীয় স্ত্রী

টুডে নিউজ ডেস্ক   |   রবিবার, ০৬ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাকা নয়, সম্রাটের একমাত্র নেশা জুয়া: দ্বিতীয় স্ত্রী

যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী বলেছেন, সম্পদের দিক থেকে সম্রাটের পারিবারিক অবস্থা আগে যেমন ছিল এখনো ঠিক তেমন আছে। সম্রাটের টাকা-পয়সার, সম্পদ গড়ার, ফ্ল্যাট করার, গাড়ি কেনার কোন নেশা নেই, ওর একমাত্র নেশা জুয়া খেলা।

রোববার (৬ অক্টোবর) বিকেলে মহাখালীতে সম্রাটের বাসায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ক্যাসিনো সম্রাটখ্যাত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করে র‌্যাব।

এদিন বিকেলে সংবাদ মাধ্যমকে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী বলেন, আমাদের ১৯ বছরের সংসার। সে কখনো চাইতো না অবৈধ টাকা দিয়ে আমাদের সংসার চলুক। কখনো অবৈধ টাকা সে সংসারে দেয়নি। দুই বছর ধরে আমরা আলাদা থাকছি। তবে আমাদের সম্পর্ক আছে। মাসে মাসে কথা হয়। আমি দুই-তিনবার তার কাকরাইলের অফিসে গিয়েছি।

শারমিন আরো বলেন, আমি যখন বিয়ে করেছি তখন জুয়া জিনিসটা কী? মানে এত বড় বড় যে খেলার জায়গা আছে, সেটা আমার মাথায়ই ছিল না। এখন শুনছি এগুলা।

সম্রাটের সহযোগীদের চিনতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নিশ্চয় দলে ওর বড় ভাই আছে। তবে সেটা কারা এটা জানি না। কিন্তু সবার সাথে ভালো ব্যবহার করে। সবার সাথে ওর একটা ভালো বন্ডেজ আছে। সম্রাট অনেক জনপ্রিয় নেতা। জি কে শামীমকে আমি চিনি না, খালেদকে আমি চিনি। আমি মাঝে মাঝে অফিসে যেতাম। আমি দেখতাম, অতটুকুই।

শারমিন বলেন, আমি কখনো সামনে আসি, ক্যামেরায় আসি-এগুলা পছন্দ করতো না সম্রাট। কোন রাজনীতি করি এটা পছন্দ করতো না। ও চাইতো আমি হাউজওয়াইফ থাকি। আমি শুরু থেকেই নামাজটা পড়া খুব পছন্দ করি। ঘরে থাকা পছন্দ করি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস