রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

জেলার মধ্যে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত কুলাউড়ায়!

ইউসুফ আহমদ ইমন, নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৯৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলার মধ্যে সবচেয়ে বেশী করোনা আক্রান্ত কুলাউড়ায়!

ইউসুফ আহমদ ইমন: দিনদিন বেড়েই চলেছে প্রাণঘাতি (কোভিড-১৯) করোনা ভাইরাস। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৯৭ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কুলাউড়া উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও উপজেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

কুলাউড়া উপজেলায় শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এখনো কোনো পজেটিভ রোগী মারা যায়নি। তবে কুলাউড়ার একজন বাসিন্দা মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসার কয়েকদিন পর মারা গেলে পরে তার রিপোর্ট পজেটিভ আসে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের দিক দিয়ে জেলার মধ্যে দ্বিতীয় স্থানে শ্রীমঙ্গল উপজেলা।

মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ তথ্যানুযায়ী মৌলভীবাজার ৭ উপজেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১০০জন। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয় ৫৯৭জন।

সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪৯ জনের এর মধ্যে শনাক্ত হয়েছে ১৪৪জন, সবচেয়ে বেশি নমুনা পরিক্ষা হয় শ্রীমঙ্গল উপজেলায় ৮৯৭জন এর মধ্যে ৯৬ জন শনাক্ত, কমলগঞ্জ ৬৩১ এর মধ্যে ৮৯জন শনাক্ত, জুড়ী উপজেলায় ৫৪৩ এর মধ্যে ৭৬ জন শনাক্ত, বড়লেখা উপজেলায় ৫৬২ পরিক্ষার মধ্যে ৬৫জন শনাক্ত, রাজনগর উপজেলায় ৫০০ জনের মধ্যে ৬১জন শনাক্ত, তবে সব চেয়ে কম নমুনা পরিক্ষা হয় সদর উপজেলায় পরিক্ষা করা হয়েছে ১৫০জন এর মধ্যে শনাক্ত সংখ্যা ৬৬জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হক বলেন, কুলাউড়ায় অন্যান্য উপজেলার চেয়ে জনসংখ্যা বেশি। তাছাড়া আমরা অবাধে নমুনা সংগ্রহ না করে শুধু মাত্র যাদের করোনা উপসর্গ দেখা দেয় তাদেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। যে কারণে এ উপজেলায় শনাক্তের হার একটু বেশি।

আমরা করোনা ভাইরাসের শুরু থেকে চেষ্টা করছি উপজেলার মানুষ কে নিরবিচ্ছিন্ন সেবার দেয়ার জন্য। এর মধ্যে সেবা দিতে গিয়ে আমাদের হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফসহ আক্রান্ত হন ২০জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৭জন। এই মহামারি থেকে রক্ষার একটিই পথ আর তাহলো আমাদের প্রত্যেককে আত্মবিশ্বাসী এবং সচেতন হতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস