রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

জগন্নাথপুরে প্রবাসীর জায়গা দখল করে দেয়াল নির্মাণ

সুনামগঞ্জ প্রতিনিধি   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুরে প্রবাসীর জায়গা দখল করে দেয়াল নির্মাণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে দেয়াল নির্মাণ করা হয়। পরে এ নিয়ে জায়গার মালিক জগন্নাথপুর থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কামাল কমিটির সেন্টারে পাশে শাকিল কমপ্লেক্সের মালিক প্রবাসী আব্দুল গফুর ও আরেক প্রবাসী নেহার মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। সেই জের ধরে শুক্রবার সকালে নেহার মিয়া আবদুল গফুরের জায়গায় জোর পূর্বক দেওয়াল নির্মাণ করেন।

পরে জায়গার কেয়ারটেকার ছমির আলী জগন্নাথপুর থানায় অভিযোগ করেন। এরপর জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে প্রবাসী নেহার মিয়া সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আর কেয়ারটেকার ছমির আলী বলেন, আমার মামাত ভাই আব্দুল গফুর আমেরিকাতে থাকেন। তার অবর্তমানে আমি জায়গা দেখাশুনা করছি। কিন্তু আজ সকালে নেহার মিয়া আমার ভাইয়ের জায়গায় দেওয়াল নির্মাণ করতে থাকেন। আমি তাদেরকে বাধা দিলে তারা আমার কথা শুনতে রাজি হননি। পরে আমি পুলিশকে জানালে, পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়ে যায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস