শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

জকিগঞ্জে ৩ জন নিহত: চালকের হাতে সিগারেট, কানে ছিল ফোন!

জকিগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ১১ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জকিগঞ্জে ৩ জন নিহত: চালকের হাতে সিগারেট, কানে ছিল ফোন!

সিলেট থেকে জকিগঞ্জগামী বাস দুর্ঘটনার পেছনে চালকের অসচেতনতাই দায়ী বলে অভিযোগ ওঠেছে। চালক এক হাতে সিগারেট ফুঁকে আর কানে মোবাইল ফোন রেখে বাসটি চালাচ্ছিলেন। পুলিশ বাদী হয়ে চালকের বিরুদ্ধে মামলা করেছে।

গতকাল শনিবার জকিগঞ্জগামী একটি বাস ধানক্ষেত্রে পড়ে তিন জন নিহত হন। আহত হন আরো অন্তত ২০ যাত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনাকবলিত একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা গেছে, বাসটি দুর্ঘটনার পেছনে চালক উস্তাই মিয়ার অবহেলা দায়ী।

দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা অভিযোগ করেন, চলন্ত বাসে চালক উস্তাই মিয়ার এক হাত দিয়ে ধরা ছিল গাড়ির স্টিয়ারিং, অন্য হাতে ছিল সিগারেট। আর কানে ছিল মোবাইল ফোন। ঠোঁটে সিগারেট নিয়ে দুর্ঘটনার আগে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক উস্তাই মিয়া।

বাসটি বেলা একটায় সিলেট থেকে ছেড়ে আসার পর বিকেল ৩টায় জকিগঞ্জ পৌঁছার কথা। অতিরিক্ত যাত্রী বহনের জন্য বিভিন্ন স্থানে বেশি সময় ব্যয় করে ফেলেন চালক। এতে সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে জকিগঞ্জের কাছাকাছি এসে দ্রæতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। এ কারণেই বাবুর বাজার এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়ে যাত্রীবাহী বাসটি। এতে মা-মেয়েসহ নিহত হন ৩ জন।

জকিগঞ্জ বাস মালিক সমিতির ম্যানেজার সুমন আহমদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনিবার রাতেই ধানক্ষেত থেকে উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। বাস মালিক সমিতির শাখা সভাপতি আবুল মুহিতসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে বাসটির ফিটনেস যাচাই করা হয়েছে। বাসটির সকল কাগজপত্রই ডিজিটাল। তবে যান্ত্রিক কোন ত্রæটি পাওয়া যায়নি। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো খুঁজে বের করা যায়নি।

জকিগঞ্জ থানার ওসি মীর মো.আব্দুন নাসের জানিয়েছেন, এ ঘটনায় থানা পুলিশের এসআই ফরিদ উদ্দিন বাদী হয়ে চালক উস্তাই মিয়াকে আসামী করে একটি মামলা করেছেন। দুর্ঘটনায় নিহতদের লাশ আজ রবিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। চালক পলাতক রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস