সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পিটুনি ছাত্রলীগের

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদল নেতাকে এলোপাতাড়ি পিটুনি ছাত্রলীগের

মিছিলে গিয়ে ধাওয়া খেয়ে সড়কে পড়ে গেলেন ছাত্রদল নেতা। এ অবস্থায় তাকে এলোপাতাড়ি পিটুনি দিলেন জবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।Jnu-1

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিলটি বের করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে শান্ত চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় মূল ফটকের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী পড়ে গেলে তাদের এলোপাতাড়ি মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ অন্তত দুইজন আহত হন।

ছাত্রদল নেতাদের ওপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের সাদিক, ম্যানেজমেন্ট বিভাগের আল সাদিত জিয়ন ও ১২তম ব্যাচের ইমলামের ইতিহাস বিভাগের মাহিন খান এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন।

আহত ছাত্রদল নেতা আব্দুর রশিদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় ব্যাচের (২০০৭-৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁ জেলায়।

Jnu-1তবে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, আব্দুর রশিদ বহিরাগত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তার কাছে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য তিনি এসেছিলেন।

এ বিষয়ে জবির সহকারী প্রক্টর কাজী নূর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রদল নেতাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এ ছাড়া এখন যেহেতু তার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই, সেহেতু বিশ্ববিদ্যালয় থেকে কী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, তা প্রক্টরিয়াল বডি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস