শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা ভারত সিরিজ নিয়ে এখনও আশাবাদী বিসিবি চার সন্তান বিদেশে, নিজ ঘরে গৃহকর্মীসহ ব্যবসায়ী দম্পতি খুন রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, ৭টায় নেভাতে হবে আলোকিত বিলবোর্ড কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর রাষ্ট্রপতি হচ্ছেন ফখরুল, বিএনপির মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন রিজভী ঢাকা-সিলেট মহাসড়কে আবারও দুর্ঘটনা, এবার প্রাণ ঝরল ৩ জনের সিলেটে এসএসসিতে ফল বিপর্যয়, ৫ বছরের মধ্যে পাসের হার সবচেয়ে কম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম
Advertise with us

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা

নিউজ ডেস্ক   |   রবিবার, ১৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রার্থী যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে প্রার্থীদের মধ্যে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ হয়েছে। পুনঃতফসিল অনুযায়ী আজ রোববার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত ফরম বিতরণ চলে।

আজও মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু।

দ্বিতীয় দিন মনোনয়ন ফরম বিতরণের সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শামসুজ্জামান দুদু বলেন, যখন একাত্তর সালের অর্জিত অধিকার ভূলুণ্ঠিত, যে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় অবিচারে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ মানুষ যাকে মনে করেন সেই নেতা তারেক রহমান স্বাচ্ছন্দ্যে বাংলাদেশে থাকতে পারেন না। হাজার হাজার নেতাকর্মী হয় জেলে না হয় গুমের মধ্যে মৃত্যুর মুখোমুখি। প্রায় ২৬ লাখ মামলা নিয়ে যখন নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, যে দেশে কৃষক ও শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পায় না, যে দেশে কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেওয়া হয়, যে দেশের নারী তার মর্যাদা নিয়ে থাকতে পার না ঠিক এমনই এক মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজনৈতিক রক্ষায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনাময় দিনের সৃষ্টির লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে সাবেক ছাত্রনেতারা উদ্যোগী হয়ে যে ভূমিকা গ্রহণ করেছে সেটি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন।

তিনি বলেন, ‘গতকাল এটা শুরু হয়েছে আজকে ফরম পূরণের শেষ দিন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কর্মকাণ্ডের মধ্য দিয়েই এদেশে স্বৈরাচার পতনের যে দৃষ্টান্ত ছাত্রদল অতীতে রেখেছেন সেই উজ্জ্বল দৃষ্টান্ত আগামী দিনেও পতপত করে তারা উড়াবেন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক এবিএম মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

আজ সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় কমিটির সাবেক বৃত্তি ও ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সহ-অর্থ বিষয়ক সম্পাদক ফকির আশরাফুল আলম লিঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আল মেহেদী তালুকদার, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়া সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, শাহ নেওয়াজ, ইকবাল হোসেন শ্যামল, রিজভী আহমেদ, রিয়াদ মুহাম্মদ ইকবাল হোসাইন।

এছাড়া গতকাল শনিবার সভাপতি পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্রদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মামুন খান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম টিটু, ছাত্রদল নেতা আলিমুল হাকিম মুন্সি, খলিলুর রহমান ও আবু জাহান হিমেল।

সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সহ-সম্পাদক আলাউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা এম এ কাইয়ুম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস