সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

চুনারুঘাটের ২০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটের ২০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি, পাহাড়ী ঢল ও ত্রিপুরা থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭টি ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার আউশ ফসল ও বীজতলা এখন পানির নিচে রয়েছে।  এদিকে খোয়াই নদীর পানি বিপদ সীমার ১৭০ সেঃমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করাঙ্গী ও সুতাং নদীর পানিতে তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রামের ফসল।

উপজেলার সাটিয়াজুরী, রানীগাও, মিরাশী, আহম্মদাবাদ, দেওরগাছ, পাইকপাড়া, শানখলা ও উবাহাটা ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।  বিশেষ করে সাটিয়াজুরী এলাকার বেশ কয়েকটি গ্রামে করাঙ্গী নদীর পানি প্রবেশ করেছে।  সুতাং নদীর পানিতে শানখলা ও পাইকপাড়া ইউনিয়নের অনেক গ্রামে পানি প্রবেশ করেছে।  এসব এলাকার মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, আমরা বন্যার বিষয়ে পর্যবেক্ষন করছি।  অনেক স্থানেই এখন পানি প্রবেশ করলেও বড় ধরনের বন্যার কোন আশংকা নেই।

শানখলা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার জানান, তার ইউনিয়নের ১০/১২টি গ্রামের ফসলাদি ও রাস্তাঘাট পানির নিচে রয়েছে।  বিশেষ করে পাহাড়ী ঢলে লালচান্দ, মহিমাউড়া, মির্জাপুর, জোয়ারলালচান্দ, রমাপুরসহ বেশ সকয়েকটি গ্রামের রোপা আউশ ও বীজতলা এবং ফসলাদি পানিতে তলিয়ে গেছে।  তিনি এ বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান।

সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, তার ইউনিয়নের ১০/১২টি গ্রামের নিম্নাঞ্চল এখন পানিতে তলিয়ে রয়েছে।  রোপা আউশ ধান ও বীজতলা এবং রাস্তাঘাট পানির নিচে থাকায় মানুষজন পানিবন্দি অবস্থায় রয়েছে।  অনেকের বাড়ি-ঘরেও পানি উঠতে শুরু করেছে।  করাঙ্গী নদীতে পাহাড়ী ঢলের পানি বাড়ছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস