মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

চিকিৎসক সংকটে বন্ধ হয়ে গেলো ২ টাকার চিকিৎসা

  |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চিকিৎসক সংকটে বন্ধ হয়ে গেলো ২ টাকার চিকিৎসা

চিকিৎসক না থাকায় বন্ধ হয়ে গেছে চাঁদপুর শহরে শতবর্ষ ধরে গরিব ও অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা দাতব্য চিকিৎসালয়। ১৯২০ সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করা হয়। অল্প টাকার বিনিময়ে চিকিৎসা ও ওষুধ পেয়ে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা হয়ে উঠেছিল এটি। মাত্র দুই টাকার বিনিময়ে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ মিলতো এই চিকিৎসালয়ে।

হঠাৎ করে চিকিৎসালয়টি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, যে চিকিৎসালয় ১০০ বছরের বেশি সময় ধরে দরিদ্রদের আশ্রয় ছিল, সেখানে আজ চিকিৎসা না পেয়ে রোগীরা অসহায় হয়ে পড়েছেন।

স্থানীয় চরাঞ্চল ও খেটে খাওয়া মানুষের দাবি, অবিলম্বে চিকিৎসক নিয়োগ দিয়ে দাতব্য চিকিৎসালয়টি চালু করতে হবে। নইলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গরিব মানুষ, যারা অন্য কোথাও চিকিৎসার খরচ বহন করতে অক্ষম।

দাতব্য চিকিৎসালয়ের বারান্দায় বসে ছিলেন বৃদ্ধা রহিমা বেগম। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘আমার এই বয়সে আর কোথাও যাওয়ার জায়গা নেই। প্রাইভেট হাসপাতালে যাবো, টাকা নেই। এইখানেই দুই টাকায় চিকিৎসা পাই, কিছু ওষুধও দেয়। এটা বন্ধ হইলে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না।’

স্থানীয় বাসিন্দা আশিক বিন রহিম ও দুলাল খান বলেন, ‘দাতব্য চিকিৎসালয়টিতে মাত্র দুই টাকার বিনিময়ে অসহায় মানুষরা স্বাস্থ্যসেবা পেতেন। অজানা কারণে এটিও বন্ধ হয়ে গেলো। পৌর প্রশাসক ও সিভিল সার্জনের প্রতি আহ্বান থাকবে, যত দ্রুত সম্ভব এখানে চিকিৎসক এনে দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম আবার শুরু করা হোক।’

চাঁদপুর দক্ষিণাঞ্চল নদীভাঙন প্রতিরোধ‌ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, ‘এখানে দীর্ঘদিন এমবিবিএস ডাক্তার ছিল। স্বাস্থ্য সহকারীর মাধ্যমে টিকাকেন্দ্রসহ স্বাস্থ্যসেবা বহাল ছিল। জনস্বার্থের বিপরীত এই প্রতিষ্ঠান বন্ধ করা অন্যায় হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।’

সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী বলেন, ‘কী কারণে এটি বন্ধ করা হলো আমাদের জানা নেই। আমরা চাই, দাতব্য চিকিৎসালয়টি চালু করে আবার মানুষের সেবা দিক।’

তিনি বলেন, আমরা সিভিল সার্জনের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি চিকিৎসক পাওয়া গেলে দ্রুত এটি আবার চালু করা হবে।

সৌজন্যে: জাগো নিউজ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস