বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ঘুড়ি উড়াতে গিয়ে চাঁদরাতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক   |   রবিবার, ১১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুড়ি উড়াতে গিয়ে চাঁদরাতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ঘুড়ি উড়াতে গিয়ে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) জুবায়ের আহমদের মৃত্যু হয়েছে।

ঈদুল আজহার আগের দিন রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায় জানায়, রোববার বিকেল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে ওঠেন জুবায়ের আহমদ। হঠাৎ অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবায়ের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিভূতি ভূষণ বলেন, জুবায়ের আহমদ রোববার বিকেল ৫টার দিকে ঘুড়ি উড়ানোর সময় পা পিছলে পড়ে গেলে তাৎক্ষণিক মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি এর আগে বিয়ানীবাজার থানা পুলিশের ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনার (এসি) ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস