রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি: বনমন্ত্রী শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক,জুড়ী   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘাতকরা বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি: বনমন্ত্রী শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। হত্যাকারীরা কালো আইন তৈরি করে বিচারর পথ বন্ধ করে দিয়েছিল। কিন্তু এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকারীদের বিচার করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। শেখ হাসিনা বেঁচে থাকলে অবশিষ্ট খুনীদের অবশ্যই দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে’।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে জুড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল খালিক, বর্তমান সভাপতি মামুনুর রশীদ সাজু, সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস