বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

গোয়াইনঘাটে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে লংলাখাল এলাকায় লোকালয় থেকে বিরল ও বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর (স্লো লরিস)  উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার( ৭ মে) সকাল ১০ টায় পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ এলাকা থেকে এ বানরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়,বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে বানরটিকে দেখতে পায় পথচারীর।পরে স্থানীয়রা বানরটিকে আটক করে।পরবর্তীতে বন বিভাগে খবর দেয় সংবাদ কর্মী জুবায়ের আহমদ।

বন বিভাগ জানায়, বানরটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। বানরটির স্বাস্থ্য পরিক্ষা করা হয়েছে তার শরীরে কোন আঘাতের চিহ্ন মিলেনি সে সম্পূর্ণ সুস্থ আছে এবং সন্ধায় তাকে অবমুক্ত করা হবে।
গোয়াইনঘাট বন অফিসের এটিএম ছিদ্দিকুর রহমান বলেন, বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি শুক্রবার রাতে স্থানীয় লোকজন ধরে রেখেছিল।খবর পেয়ে বৃহস্পতিবার বন বিভাগের একটি দল গিয়ে উদ্ধার করে।

স্থানীয় সংবাদ কর্মী জুবায়ের আহমদ বন বিভাগকে প্রথম বানরটির খবর দেন।তিনি বলেন,খাদ্যাভাবের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে।অনেকে জানার অভাবে এসব প্রাণী মেরে ফেলছে। তাই এ সম্পর্কে জনসচেতনতা করা জরুরি।

সারী রেঞ্জের বন কর্মকর্তা শাহ আলম বলেন,বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে আমরা আন্তরিক।উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে সন্ধ্যার দিকে যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেখানকার জঙ্গলে নতুবা জাফলংয়ের কোন বগানে প্রকৃতির অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।
বন বিভাগ বিপন্ন প্রাণীদের হত্যা বা আটক না করার আহবান জানিয়ে বলেন, এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় বন কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস