শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিনে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা খবর ও গুঞ্জন ছড়িয়েছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও এরই মধ্যে বিয়ে সেরে ফেলেছেন বলেও দাবি করা হয়। বিষয়টি নিয়ে এত দিন প্রকাশ্যে কিছু বলেননি অভিনেত্রী। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন পূজা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তাঁকে নিয়ে যাচাই না করে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন।

পূজা লিখেছেন, কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এসব খবরে তিনি বিব্রত ও দুঃখিত বলে জানিয়েছেন।

বিয়ে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে পূজা লিখেছেন, ‘বারবার বলতে চাই—আমার এখননো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের কথা শোনা যাচ্ছে। ঘনিষ্ঠদের বরাতে বিয়ে হয়ে যাওয়ার দাবির কথাও গুঞ্জন হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে প্রতিবেদনে এটাও স্পষ্ট করা হয় যে, পূজা চেরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। এখন পূজা নিজেই জানালেন, তাঁর বিয়ে হয়নি।

ফেসবুক পোস্টে পূজা তাঁর আগের একটি সাক্ষাৎকারের কথাও মনে করিয়ে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। পূজা লিখেছেন, ‘আমি এটাও নিশ্চিত করেছিলাম যে যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।’

বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও জানিয়েছেন অভিনেত্রী। পূজার ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। এ কারণেই তাঁকে আপাতত ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।তবে তাঁর বিয়ে নিয়ে বারবার খবর প্রকাশের বিষয়টি ভালোভাবে নেননি পূজা। কোনো তথ্য যাচাই না করে তাঁকে জড়িয়ে এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের প্রসঙ্গ তুলেছেন।

পূজা তাঁর পোস্টে বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারার উল্লেখ করে দাবি করেছেন, ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কাউকে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়। তিনি লিখেছেন, ‘আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’

সবশেষে গণমাধ্যমকর্মীদের প্রতি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়েছেন পূজা। একই সঙ্গে জানিয়েছেন, গণমাধ্যমের সহযোগিতা ও মানুষের ভালোবাসার প্রতি তাঁর সম্মান রয়েছে।

বিনোদন অঙ্গনে পূজা চেরীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে তাঁর বাগ্দান নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই ‘এনগেজড’ থাকার কথা জানান। তবে বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। এবার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে আলোচনায় আসেন ‘পোড়ামন ২’ দিয়ে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস