রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়া বিএনপি’র বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের অভিযোগ সাবেক সভাপতি জুনেদের !

নিজস্ব প্রতিবেদক::   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ১২৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া বিএনপি’র বিরুদ্ধে টাকা পয়সা লেনদেনের অভিযোগ সাবেক সভাপতি জুনেদের !

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়া বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ দলের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বলেছেন, কুলাউড়াতে এখন দলের ব্যবসা চলছে। বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে দায়ী করে দলের কার্যক্রম পরিচালনা বিভিন্ন ব্যার্থতা রয়েছে এমন দাবী করেন তিনি। উপজেলায় দলীয় সকল ধরনের কার্যক্রম তিন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ।

আমি ও দলের সাবেক সাধারণ সম্পাদক এম এ মজিদসহ অন্যদের মূল্যায়ন করা হচ্ছে না এমন অভিযোগ তিনি করেন। ভিডিও বার্তায় কামাল উদ্দিন আহমদ জুনেদ কেন্দ্রীয় ও জেলার কমিটির নেতৃবৃন্দ কুলাউড়ার দিকে নজর দেয়ার অনুরোধ করে আরো বলেন, উপজেলার তিন ব্যক্তি ছাড়া দলের কোন কার্যক্রম হচ্ছে না।তাই অচিরেই কুলাউড়া বিএনপির সাংগঠনিক অবস্থার খোঁজ নিয়ে সুন্দর সমাধানের অনুরোধ করেন।

কুলাউড়াতে এখন দলের ব্যবসা চলছে উল্লেখ করে বলেন সাংগঠনিক অবস্থা খুবই নাজুক! এমন পরিস্থিতিতে নির্বাচন আসার আগেই দলের মনোনয়ন কেনাবেচা শুরু হয়েছে ! দলকে সুসংগঠিত করতে এ ব্যাপারে নেতৃবৃন্দের দৃষ্টি কামনা করেন তিনি।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি (প্যানেল মেয়র) জয়নাল আবেদিন বাচ্চু বলেন বিগত উপজেলা বিএনপি কাউন্সিলে সভাপতি পদে আমার সাথে পরাজিত হয়ে কামাল উদ্দিন আহমদ জুনেদ এ ধরনের মিথ্যাচার বক্তব্য দিচ্ছেন।দলের ভাবমূর্তি ক্ষুণ্য করে এমন বক্তব্যের জন্য আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ কাছে বিচার প্রার্থী হবো।

এছাড়াও তিনি বলেন, বিএনপির সকল কর্মসূচিতে ওনাকে দাওয়াত দেয়া হলেও উপস্থিত হতেন না তিনি। এছাড়াও করোনা কালীন সময়ে দলের কমহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে জন্য ১০০ প্যাকেট দেয়ার কথা থাকলেও ১ প্যাকেটও দেননি। তাছাড়া করোনা সময়েও দলের সাংগঠনিক অবস্থা সচল রাখতে ছোট পরিসরেও চালিয়ে এসেছি।

সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল বলেন, আমরা নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর বিগত করোনাকালীন সময়ে উপজেলায় কয়েক ধাপে প্রায় ১২ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও দলীয় নির্দেশনা ও সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি পালন করেছি।তবে আমাদের কমিটির  মাত্র ১ বছর ৩মাস পার হয়েছে। এ স্বল্প সময়ে বিগত কমিটির তুলনায় আমাদের নতুন কমিটির কার্যক্রম বিষয়ে বিএনপির  তৃণমূল নেতাকর্মীরা ভালো বলতে পারবে।

টাকাপয়সা লেনদেনের বিষয়ে তিনি বলেন, বরমচাল ইউনিয়ন পরিষদের নির্বাচন যথা সময়ে হবে কি না সন্দেহ।এমন অবস্থায় জুনেদ সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা পয়সার লেনদেনের যে বক্তব্য উপস্থাপন করেছেন। তা সম্পূর্ণ মনগড়া কথা। এধরনের কোন প্রমাণ যদি কারো বিরুদ্ধে তিনি দিতে পারেন তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বলেন এধরনের বক্তব্য গঠনতন্ত্র বিরোধী। আমি মনে করি রাজনৈতিক জ্ঞানের অভাব থেকে এমন বক্তব্য দিয়েছেন।এই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে তিনি আরো বলেন, মিথ্যাচার বক্তব্যের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে ওনাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস