বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

কুলাউড়া পর্যন্ত আসছে ট্রেন

নিজস্ব প্রতিনিধি   |   সোমবার, ২৪ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১১২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া পর্যন্ত আসছে ট্রেন

মৌলভীবাজারের কুলাউড়ায় গতকাল রাতে ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-সিলেট রুটে জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেসের সিডিউল আজকের (সোমবার) জন্য বাতিল করা হয়েছে। এদিকে কমলাপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকালে ছেড়ে গেলেও কুলাউড়া পর্যন্ত যাবে। কুলাউড়া থেকেই আবার ট্রেনটি ঢাকায় ফিরবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পরে রাত ৩টার দিকে সাতটি বগি নিয়ে দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বলেও জানান তিনি। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনটি কমলাপুর এসে পৌঁছায়।

এদিকে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার এসব কমিটি গঠন করা হয়। জানা গেছে, রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া রেলওয়ের পূর্বাঞ্চলের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন- সিওপিএস সুজিত কুমার বিশ্বাস, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল জলিল, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও সিএসপিই মইনুল ইসলাম।

উল্লেখ্য, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেলসেতু ভেঙে খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস