রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়া জাতীয় পার্টির সভাপতি আজির সেক্রেটারি মালিক

  |   শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ৫১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া জাতীয় পার্টির সভাপতি আজির সেক্রেটারি মালিক
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. আজির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এম এ মালিক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৪ জন ও সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. খুরশীদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মবশ্বির আলীর পরিচালনায় পালকি কমিউনিটি সেন্টারে গত বুধবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির সাবেক এমপি, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন।
সম্মেলনে জাতীয় পার্টির ১৩ ইউনিয়ন ও পৌরসভার সভাপতি/সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত থেকে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হন।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাড. মো. মাহবুবুল আলম শামীম জানান, সম্মেলনে ভোট গ্রহণ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি পদে মো. আজির উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এম এ মালিককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস