রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়া আ.লীগের সম্মেলন ঘিরে ফেসবুকে সরব পদ প্রত্যাশীদের অনুসারীরা!

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া   |   বুধবার, ৩০ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৯৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়া আ.লীগের সম্মেলন ঘিরে ফেসবুকে সরব পদ প্রত্যাশীদের অনুসারীরা!

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে তৃণমূল পর্যায়ে চাঙ্গা হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। কারা সভাপতি-সম্পাদক হচ্ছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা। সভাপতি-সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা দলীয় কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন।

সম্মেলনের এখনও ১০ দিন বাকি ইতিমধ্যে প্রার্থীদের তৎপরতা শুরু। সরগরম প্রার্থী ও সমর্থকদের ফেসবুক। বিশেষ করে সম্ভাব্য প্রার্থীরা ফেসবুকে নানামুখী তৎপরতা চালাচ্ছেন। দীর্ঘ ১৫ বছর পর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর স্থানীয় ডাক বাংলো মাঠে। ধীরে ধীরে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। এই খবরে নড়েচড়ে বসেছেন সংগঠনের নেতাকর্মীরা। কাউন্সিলকে ঘিরে তাই পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। পদ প্রত্যাশীদের অনুসারী ও শুভাকাঙ্খিরা পছন্দের প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা করছেন চোঁখে পড়ার মতো।

এ নিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দফায় দফায় বর্ধিত সভা,মিটিং ও চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে আলোচনা চলছে। তবে এসবের মধ্যে মূখ্য আলোচনা হচ্ছে ‘কারা’ গুরুত্বপূর্ণ পদে স্থান পাচ্ছেন। দলের জন্য ত্যাগী, রাজনৈতিক যোগ্যতা, অতীত কর্মকান্ড, নির্যাতিত, হামলা-মামলাসহ নানাভাবে যোগ্যতা বিবেচনা করেই বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন যোগ্য নেতারা। এসব নিয়েই কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের শীর্ষ নেতাদের মাঝেও চলছে নানা কৌশলী লবিং তদবির। তাছাড়া আওয়ামী লীগসহ অসঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের কাছেও পদপ্রত্যাশী নেতারা ধর্ণা নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে, দীর্ঘ ১৫ বছর পর কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে তাই তৃণমূল নেত্তাকর্মীদেরও আগ্রহের কমতি নেই। তবে কাউন্সিলে দলীয় আদর্শে বিশ্বাসী ত্যাগী আর নিবেদিতদের স্থান দিতে আহবান জানিয়েছেন তৃণমূল কর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস