রবিবার ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
Advertise with us

কুলাউড়ায় ৩০০ কর্মহীন পরিবারে মুসলিম হ্যান্ডস’র খাদ্য সহায়তা

কুলাউড়া প্রতিনিধি ::   |   সোমবার, ১১ মে ২০২০   |   প্রিন্ট   |   ৫২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ৩০০ কর্মহীন পরিবারে মুসলিম হ্যান্ডস’র খাদ্য সহায়তা

মৌলভীবাজারের কুলাউড়ায় মহামারি করোনা  পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৩০০ দরিদ্র অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (১০ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫০ কর্মহীন পরিবারে পবিত্র রমজান মাসের উপহার হিসেবে ১৬ কেজি পরিমাণের খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগে ৮মে উপজেলার সদর ইউনিয়নের মিনারমহল গ্রামের ১৫০ কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৭ কেজি চাল, ৩ কেজি আলু, ২ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ১ কেজি লবন ও ১টি সাবান।

মুসলিম হ্যান্ডস’র কান্ট্রি ম্যানেজার ও প্রখ্যাত ওলীয়ে কামীল আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীর পুত্র গোফরান আহমদ চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় সংগঠনের সদস্যরা অনেক কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়েও খাদ্য সহায়তা পৌঁছে দেন।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাকর খান, সমাজসেবক নবাব আলী সাজ্জাদ খান, কেবিসি নিউজের বার্তা প্রধান আতিকুর রহমান আখই, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ, গণমাধ্যমকর্মী মাহফুজ শাকিল, এম এ কাইয়ুমসহ এলাকার গণমান্য ব্যক্তিরা।উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল সংগঠনটি ১৯৯৩ সালে যুক্তরাজ্য প্রতিষ্ঠিত হয়।

১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামীল আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস