মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

কুলাউড়ায় ২ ডাকাত আটক! শর্টগান, ৪ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ২ ডাকাত আটক! শর্টগান, ৪ রাউন্ড গুলি উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে সুপ্রিম কোর্টের আইনজীবি, সহকারী এটর্নি জেনারেল, অ্যাডভোকেট খালেদ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত কামরুল ইসলাম (২৩) ও বশির উদ্দিন(২৬) নামে আগ্নোয়াস্ত্রসহ দুই ডাকাত কে আটক করা হয়েছে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।
শুক্রবার (০২ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে পুলিশ। আটককৃত ডাকাতদের ১০দিনের রিমান্ড চেয়ে শনিবার (০৩ আগস্ট) মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

জানাযায় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুক হকের নের্তৃত্বে ডিবি অসি বিণয় ভূষন রায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান ও অসি তদন্ত সঞ্জয় চক্রবর্তী সহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাতে ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি খালেদ আহমদের বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়। এরপর থেকে ডাকাতদের আটক করতে পুলিশি তৎপরতা চলতে থাকে। তথ্যও প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সিলেট স্টেশন বাজার থেকে ডাকাতির মুলহোতা কামরুল ইসলাম খান (২৩) কে আটক করে। আটক কামরুল ইসলাম খান কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের ইউছুফ খান ওরফে সাদ্দামের পুত্র। তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা রযেছে। তার দেয়া তথ্যমতে হবিগঞ্জের আউশকান্দি থেকে আব্দুস সাত্তার ওরফে রাজু (২৬) কে আটক করা হয়। আটক আব্দুস সাত্তার ওরফে রাজু কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত বশির উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।আটককৃতদের দেয়া জবানবন্দিতে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র শর্টগান, ৪ রাউন্ড গুলি ও অনেকগুলো স্ক্র ড্রাইভার উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, আটককৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েঝে। কামরুলে বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস