বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশার যাত্রী মো. নাসির উদ্দিন (৫০) মারা গেছেন। একই দুর্ঘটনায় আহত তার স্ত্রী রেহানা পারভীন (৪০) এর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবার। তবে তাদের সন্তান ঐশী (৫) এর অবস্থা অনেকটা শঙ্কামুক্ত।

নিহত নাসির হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা এবং ঔষধ কোম্পানী ইউরো ফার্মার কুলাউড়া উপজেলার মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিস্কা ফার্মার এরিয়া ম্যানেজার মো. মহসিন বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নাসিরের স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক জানিয়েছেন তার পরিবার।

মঙ্গলবার দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে নাসিরের মৃত্যু হয়েছে। এর আগে রাত ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমহনী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে যাত্রীবাহী ওই সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে মো. নাসির স্ত্রী ও সন্তানসহ সিএনজি অটোরিকশা যোগে (মৌলভীবাজার থ ১১-৭৫০৬) মৌলভীবাজার থেকে কুলাউড়ায় আসছিলেন। কুলাউড়া শহরের স্কুল চৌমুহনী এলাকায় প্রবেশের সময় অন্ধকারে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-৫৪৮৩) সাথে সংঘর্ষ ঘটে। এতে ওই সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে স্বামী ও স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন। সিলেট যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে নাসিরের মৃত্যু হয়।

এদিকে পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস