বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের ৩ সদস্য-সহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৫৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের ৩ সদস্য-সহ আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এএসআই ও সিএনজির চালকসহ চার জন আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাম্মনবাজারের সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলাম (৪২) কে আটক করেছে পুলিশ। খবর পেয়ে কুলাউড়া থানার অন্য একটি মোবাইলটিম গিয়ে তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে পাঠান।

পরে অবস্থা বেশি গুরুতর হওয়ায় আহতদের সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, থানার এএসআই এরশাদুল হক(৩০), কনস্টেবল জাকারিয়া আহমদ (২৫), কনস্টেবল সজল মিয়া (৩০), সিএনজির চালক আলআমিন(২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এস আই সনক কান্তি দাস জানান, রাতে সিএনজি নিয়ে এএসআই এরশাদুল হকের নেতৃত্বে রাতের ডিউটি চলছিল ভোরে ডিউটি শেষে থানায় ফেরার পথে দ্রুতগ্রামী একটি ট্রাক তাদের সিএনজিকে চাপা দিলে সিএনজি চালকসহ তারা চার জন গুরুত্বর আহত হন।

এ ঘটনায় জড়িত ট্রাক ও চালক ফখরুল ইসলামকে আটক করা হয়। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস