বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের!

  |   বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের!

মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেদোয়ানুল ইসলাম রাফি (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে। তিনি লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে কুলাউড়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রবির বাজারের দিকে যাচ্ছিল। পথে আমঝুপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রাফি নিহত হন। এতে অটোচালক জয়নাল মিয়া (৪০), যাত্রী সালাউদ্দিন (৩০) ও ননী দে (৫০) আহত হন।

ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস