সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান
Advertise with us

কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

  |   বৃহস্পতিবার, ১৯ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীরা মোবাইলফোন আসক্তিসহ বিভিন্ন সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখিয়েছে। পরে তারা উন্নত চরিত্র গঠনে শপথ নেন। বুধবার (১৮ মে) সকালে উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজে হলরুমে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাব দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়। প্রশ্ন উত্তরপর্বে শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণীর নীলা আফরিন প্রশ্ন করেন, আমাদের ছবি ও ভিডিও দিয়ে অনেক সময় বখাটে ছেলেরা ইন্টারনেটে ছেড়ে দিবে হুমকি দেয় তখন আমরা কি করবো? জবাবে ওসি বিনয় ভূষন রায় বলেন, এইটা একটি সাইবার অপরাধ। যে এমন হুমকি দিবে তার বিষয় থানায় অভিযোগ করবে, আমরা আইনী ব্যবস্থা নিবো।

একাদশ শ্রেনীর জাহানারা ফেরদৌস প্রশ্ন করেন, কুলাউড়ার রাঙ্গিছড়া চা বাগানে অনেকেই মাদকাসক্ত, সেখানে অনেক শিক্ষার্থীরাও মাদক সেবন করেন, এটি কি করে বন্ধ করা যায়? ওসি বিনয় ভূষন রায় উত্তরে বলেন, দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সেখানে যেনো কেউ মাদক সেবন না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করেন। এবং মাদক সেবনের প্রথম ধাপ ধূমপান না করার জন্য পরামর্শ দেন।

একাদশ শ্রেণীর জাহিদ হাসান প্রশ্ন করেন, অনেক সময় দেখি সরকারী কর্মকর্তারাই দুর্নীতি করেন সেখানে আমরা কি করতে পারি? প্রশ্নের জবাবে ওসি বলেন, যে কর্মকর্তা দুর্নীতি করছে তাঁর বিষয়টি তাঁর উর্ধত্বন কর্মকর্তার কাছে গোপনে অভিযোগ করবে, এতে সেই কর্মকর্তা আর দুর্নীতি করার সুযোগ পাবে না।

প্রধান অতিথির বক্তব্যে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে আজ শিক্ষার্থীরা যে শপথ পাঠ করেছেন, তা যদি মনেপ্রাণে ধারন করেন তাহলে তারা সুশিক্ষিত নাগরিক ও দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।’তিনি মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে শিক্ষার্থীদের বিরত থাকার অনুরোধ করেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কালেরকণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল ইসলাম, শাহানাজ বাহার, হেলাল খাঁন, প্রভাষক গোলাপ মিয়া, আক্তার হোসেন, সংগঠনের সদস্য আশনাফ মুনিম শাবাব প্রমুখ।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এসময় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নেন এবং এসব সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখান। তিনি জানান, এটি তাদের সংগঠনের ১৩ শত ৬৩তম অনুষ্ঠান। সারা দেশে এ পর্যন্ত ৩৭ লাখ শিক্ষার্থী এরকম অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস