সোমবার ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা ফিফার বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অটল উয়েফা শ্রীমঙ্গলে মাছের জালে আটকা পড়ে অজগরের মৃত্যু সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড পঞ্চাশ পেরোনো আমিশা এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান যে ৭ অভ্যাস আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ
Advertise with us

কুলাউড়ায় মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে শ্রমিকলীগ নেতা কারাগারে

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে শ্রমিকলীগ নেতা কারাগারে

কুলাউড়ায় কলেজছাত্রী মামাতো বোন (২১) কে ধর্ষনের অভিযোগে ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শাহ হেলাল (২৫) কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এঘটনায় নির্যাতিতা তরুনী নিজে বাদী হয়ে সোমবার দিবাগত রাত দুইটায় হেলালকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজ পড়–য়া ওই তরুণী মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে তাঁর স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন।

সোমবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে তিনি কলেজের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তাঁর সম্পর্কে ফুপাতো ভাই শাহ হেলাল মোটরসাইকেল যোগে সেখানে যান। তিনি বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাঁকে জোর পূর্বক মোটরসাইকেলে তোলেন। একপর্যায়ে কুলাউড়ায় পৌঁছার পর ওই যুবক কাজ দেখার কথা বলে তাঁদের নির্মাণাধীন একটি ভবনের ভেতরে তরুণীকে নিয়ে যান। সেখানে সে তার ইচ্ছার বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে একটি অটোরিকশায় তুলে তরুণীকে বাড়ি পাঠিয়ে দেয়। তরুণী বাড়ি পৌঁছে স্বজনদের বিষয়টি জানালে পরিবারের লোকজন ওই দিন দিবাগত রাত দুইটার দিকে তরুনীকে নিয়ে তাঁর ফুপাতো ভাই হেলালের বিরুদ্ধে ধর্ষন মামলাটি করেন। ধর্ষক এইচ আর শাহ হেলালের ফেসবুক আইডিতে নিজকে স্থানীয় ব্রাহ্মনবাজার ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ও দৈনিক গণজাগরণ পত্রিকার সাংবাদিক হিসেবে উল্লেখ করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক তাঁর মামাতো বোনকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা ওই ছাত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস