শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে প্রাণ গেল যমজ দুই শিশুর

  |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় মানসিক ভারসাম্যহীন মায়ের হাতে প্রাণ গেল যমজ দুই শিশুর

মৌলভীবাজারের কুলাউড়ায় যমজ দুই শিশুপুত্রকে পানিতে চুবিয়ে হত্যা করেছে মা। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃতরা হলো ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। খোঁজ নিয়ে জানা গেছে, মা রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে। তবে তাকে আটক করেছে পুলিশ।

বাচ্চুর বড়ভাই বাদশা মিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে বাচ্চু তার স্ত্রী ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে ঘুম থেকে উঠে। এসময় ঘরের দরজা খোলা দেখতে পায়। সে বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের লোকজন বাহিরে বের হন।

তারা দ্রুত তাদের উদ্ধার করে ভোর ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আলী মাহমুদ বলেন, ঘাতক রিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস