রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সভাপতি নবাগত ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সঞ্চালনায় ব্রাহ্মনবাজারস্থ জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  ইয়ারদৌস হাসান। বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডঃ সিরাজুল ইসলাম,চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক ফয়জুর রহমান ছুরুক, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় টিলাগাও ইউনিয়ন ৩-০ গোলে ব্রাহ্মনবাজার ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হয়। টুর্নামেন্টে ১ পৌরসভা ও ১৩ ইউনিয়নসহ মোট ১৪টি দল অংশ গ্রহন করবে।

উল্লেখ্য টুর্নামেন্টের সমাপনী খেলা আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। সমাপনী খেলায় মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন প্রধান অতিথি থাকবেন বলে টুর্নামেন্ট কমিটিসুত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস