শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us

কুলাউড়ায় ফের বাড়ছে করোনা রোগী, নতুন সনাক্ত ৬ জন

  |   বুধবার, ০৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ফের বাড়ছে করোনা রোগী, নতুন সনাক্ত ৬ জন
নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: কুলাউড়ায় ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ কুলাউড়া উপজেলায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা যায়, কুলাউড়া উপজেলায় নতুন করে ১ মহিলাসহ আরও ৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁঁছায়।
২৪টুডে নিউজ কে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ। করোনাক্রান্ত ৬ জনের মধ্যে পৌর এলাকার উত্তর কুলাউড়ার ১ জন, মাগুরা এলাকার ১ জন এবং উছলাপাড়া এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের নৈইমপুর এলাকার ১ জন, পৃথিমপাশার ১ জন ও জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার ১ জনসহ মোট ৬ জন।
করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন গত ৩ এপ্রিল ও অপর ৩ জন গত ৫ এপ্রিল কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  করোনা স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর বুধবার রাতে ৬ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস