রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়ায় প্রেমিকার ভাইয়ের নির্যাতনে প্রাণ গেল কিশোর প্রেমিক সুলেমানের?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৯৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় প্রেমিকার ভাইয়ের নির্যাতনে প্রাণ গেল কিশোর প্রেমিক সুলেমানের?

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার ভাই কর্তৃক নির্যাতনের এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুলেমান মিয়া (১৩) নামের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৩ জনকে আটক করেছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিকিৎসাাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি পাশবিক নির্যাতনের শিকার হলে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিহত সুলেমান কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্বফটিগুলি গ্রামের মৃত বাজিত মিয়ার ছেলে।
এঘটনায় নিহত সুলেমানের ভাই ইমান আহমদ বাদী এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত রেদওয়ান (২৫), তার বাবা আনু মিয়া (৬৫), মা পিয়ারা বেগম (৪০) ও তার বোন আছলিমা বেগম (১৫)-কে আসামী করা হয়। রোববার (৮ সেপ্টেম্বর) পুলিশ অভিযুক্ত রেদওয়ান বাদে সবাইকে আটক করেছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্বফটিগুলি এলাকার আনু মিয়ার মেয়ে আছলিমা বেগমের সাথে একই এলাকার মৃত বাজিত মিয়ার ছেলে সুলেমান মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে সুলেমান মিয়া আছলিমার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। এসময় আছলিমার বড় ভাই রেদওয়ান (২৫) তার বোনের সাথে সুলেমানকে দেখতে পেয়ে তাকে বেধড়ক মারপিট করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এসে সুলেমানকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়নের মেম্বার মো. মাসুক মিয়া জানান, পূর্ব শত্রুতা থাকতে পারে। আমি ছেলেকে উদ্ধার করে দ্রæত মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করি। এরপর সেখান থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম আর রহমান আতিক বলেন, অভিযুক্ত রেদওয়ান কর্তৃক সুলেমানকে মারধর করার বিষয়টি আমাদের এক ইউপি সদস্যের কাছ থেকে জানতে পারি। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় সুলেমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিন জনকে আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত রেদওয়ানকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস