রবিবার ১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বঙ্গবন্ধু শেখ মুজিবের ৫১তম শাহাদাত বার্ষিকী আজ ‘যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও’, মাজারের ডেগে স্ত্রীর চিঠি জ্বালানি সংকট থেকে বের হওয়ার জন্য সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী চা-শ্রমিকের মজুরি ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ সাত্তার ও সুরাইয়া দম্পতির জানাযায় ঢল, প্রবাস থেকে এসে অংশ নিলেন ছেলে জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি নিয়ে যা বললেন রুমিন আগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী কাঠমান্ডুর বাংলাদেশ হাউসে মধ্যাহ্নভোজ ও বৈঠক অনুষ্ঠিত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা
Advertise with us

কুলাউড়ায় প্রকাশ্যে মহিলার শরীরে হাত! অতঃপর….

স্টাফ রিপোর্টার   |   শনিবার, ১৭ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় প্রকাশ্যে মহিলার শরীরে হাত! অতঃপর….

স্টাফ রিপোর্টার:: কুলাউড়ার ব্যস্ততম মার্কেট মিলিপ্লাজায় একজন মহিলাকে ইভটিজিং করতে গিয়ে ধরা খেলেন আবুল হাশেম নামে এক মাদ্রাসা শিক্ষক। কোন কারণ ছাড়াই শরীরে হাত দিলে ওই মহিলার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুঁটে এসে হাশেমকে আটক করেন। পরে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে সেখান থেকে কোন রকমে পালিয়ে আসতে চাইলে শহরের পৌরসভার সম্মুখে আবার তাকে আটক করে জনতা।

১৭ আগস্ট শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে কুলাউড়া থানায় নিয়ে যান। পুলিশের দাবি, এরআগেও সে মিলি প্লাজায় চুরির ঘটনায় আটক হয়েছিলো। পরে তার স্ত্রী-সন্তান ও জুড়ি উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

আবুল হাশেম জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নওয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, এই শিক্ষক ওই মাদ্রাসায় বিভিন্ন ছাত্রীদের সাথে ইভটিজিং করেন তবে লোকলজ্জার ভয়ে কোন শিক্ষার্থী মুখ খুলতে রাজি হয় না। হাশেম কুমিল্লার মুরাদনগর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলি প্লাজায় কেনাকাটা করতে আসা ওই মহিলার শরীরে আচমকা হাত দেয় আবুল হাশেম নামের ওই মাদ্রাসা শিক্ষক। এসময় মহিলাটি চিৎকার শুরু করলে আশপাশের ব্যবসায়ীরা ছুঁটে এসে হাশেমকে আটক করেন। পরে তাকে উত্তম মধ্যম দেয়ার সময় তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে।  জনতার ধাওয়া খেয়ে তিনি পৌরসভার সম্মুখে আসলে তাকে আবার আটক করা হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের উপস্থিতিতে সে মহিলার শরীরে হাত দেয়ার কথা স্বীকার করে।  ওই সময় হাশেম বলেন, ‘আমি ভুল করে মহিলার ওখানে (গলার নিচে ইঙ্গিত করে) হাত দিয়েছি। আর জীবনেও এরকম ভুল করবো না। আমাকে ছেড়ে দিন। ’ ওই সময় নিজে থেকেই তিনি কয়েকবার কানে ধরে উঠবস করে জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এবিষয়ে জানতে চাইলে নওয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার সুপার জিয়াউল হক প্রথমে কথা বলতে আপত্তি করেন। অনেক চেষ্টার পর তিনি বলেন, তিনি আমার মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি কোন অপরাধের সাথে জড়িত ছিলেন কি না, তা আমি জানিনা। মাদ্রাসা বন্ধ, তিনি ছুটিতে আছেন। কোথায় কি করছেন তা আমার জানার কথা না।’

একপর্যায়ে তিনি আবার বলেন, ‘বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় গত ৩ জুলাই থেকে আবুল হাশেমকে মাদ্রাসা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে কি অপরাধে বরখাস্ত সে ব্যাপারে সুপার জিয়াউল কিছু বলতে রাজি হননি। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখছি।

সৌজেন্যে:: সিলেট ভিউ

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস