শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

কুলাউড়ায় পৌরসভায় প্রতি বুধবার চালু হচ্ছে হাটবার

  |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় পৌরসভায় প্রতি বুধবার চালু হচ্ছে হাটবার

নিজস্ব প্রতিবেদক:: দীর্ঘদিন থেকে হাটবার চালুর কথা শোনা গেলেও এবার ১ নভেম্বর থেকে কুলাউড়া পৌরসভায় প্রতি বুধবার হাটবার চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১১ অক্টোবর বাজার ব্যবস্থপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতি বুধবার কুলাউড়া স্কুল চৌমুহনীতে পৌরসভার পশুর হাট চলমান রয়েছে। এই কারণে পশুর হাটের পাশ্ববর্তী স্হানে অর্থাৎ স্কুল চৌমুহনী হতে উছলাপাড়া ব্রিজ পর্যন্ত এই হাট বসবে। এবং এই হাটবার কার্যকর করার জন্য অত্র কমিটির ৫ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।

কুলাউড়া পৌরসভার মেয়র উক্ত কমিটির সভাপতি অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার ভূমি মেহেদী হাসান, সকল কাউন্সিলরবৃন্দ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাবেক সাধারণ সম্পাদক টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ শহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস