বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

কুলাউড়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   ৮২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানে কুলাউড়া থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় কুলাউড়া থানা ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান।

সমাবেশে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সারাদেশে মতো কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন পুলিশের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস