শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় তালামীযে ইসলামিয়া উপজেলা শাখার বৈঠক অনুষ্ঠিত কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জন গ্রেপ্তার তিন সপ্তাহ ধরে মজুরি বন্ধ, বিপাকে ৪ চা বাগানের শ্রমিকেরা হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার সীতাকুণ্ডে বাসের নিচে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর, আহত ২ ঢাকা বায়ু দূষণের তালিকায় বিশ্বে পঞ্চম পরকীয়া ফাঁসের ভয়ে স্বামী-স্ত্রীকে খুন, নারী গ্রেপ্তার গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

কুলাউড়ায় নতুন করে দুই পরিবারের ১২ জনের শরীলে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া ::   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২০   |   প্রিন্ট   |   ৯৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় নতুন করে দুই পরিবারের ১২ জনের শরীলে করোনা শনাক্ত
কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১২ জন পুরুষ ও মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বুধবার (১১জুন) মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে কুলাউড়া স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফাতেমা, রাজু, তাহমিনা, রুমা, নিশাত, নাসির ও সাদিয়া রহমানসহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী, অংকুশ চক্রবর্তী, পপি চক্রবর্তী, ঐশী চক্রবর্তী ও আম্বিয়া চক্রবর্তীসহ ৫ জন। এনিয়ে মোট ১২ জনে কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট গতকাল বুধবার রাত ১ টায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছে। ১২জনই উপজেলার দুই পরিবারের সদস্য।
এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারণের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারণে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজিটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনের চলার কোন বিকল্প নেই।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস