
স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১১ জুন ২০১৯ | প্রিন্ট | ১৪৪০ বার পঠিত | পড়ুন মিনিটে

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ্ত চৌধুরী সত্যমের চাচা (জেঠু) সুধেন্দু কুমার চৌধুরী (৮১) পরলোক গমন করেছেন।
উনার অন্তেষ্টিক্রীয়া রাত ৯ ঘটিকায় উত্তরকুলাউড়াস্থ নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। গত ৩ জুন সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে উত্তর কুলাউড়াস্থ উনার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অপুত্রক স্ত্রী ও চার কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সুধেন্দু কুমার চৌধুরীর কনিষ্ঠ ভাতুস্পুত্র (ভাতিজা) সুদীপ্ত চৌধুরী সত্যম জানান,আগামী ৩ জুলাই বুধবার উত্তর কুলাউস্থ উনার পৈত্রিক নিবাস সুধীর স্বরণীকে শ্রাদ্বানুষ্টান অনুষ্টিত হবে।
এতে পরিবারের পক্ষ থেকে সকলকে শ্রাদ্বানুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, সদ্য প্রয়াত সুধেন্দু কুমার চৌধুরী উত্তর কুলাউড়ার মৃত সুধীর কুমার চৌধুরী ও মৃত চারুবালা চৌধুরীর তৃতীয় পুত্র ছিলেন।
